আজ আপনাদের জন্য রইল বেলে আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের চচ্চড়ি
দি নিউজ লায়ন;
উপকরনঃ
বেলে মাছ- ৫০০ গ্রাম
ছোট চিংড়ি মাছ- ১৫০ গ্রাম
কলমির শাক- ১ আটি
পেঁয়াজ বাটা- ১ কাপ
পেঁয়াজ কুচি- ১ টি
আদা বাটা- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো- দেড় টেবিল চামচ
লঙ্কার গুঁড়ো- ১ টেবিল চামচ
জিরে গুঁড়ো- আদ টেবিল চামচ
কাঁচা লঙ্কার ফালি- ৬-৮টি
সরিষার তেল- পরিমানমতো
নুন- পরিমাণমতো
প্রণালিঃ
প্রথমে মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে পেয়াজ হালকা বাদামি করে তাতে সব উপকরণ দিয়ে কষিয়ে নিতে হবে। এখন এতে বেলে ও চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে এতে এখন কলমি শাক এবং পরিমানমতো জল দিয়ে ঢেকে দিতে হবে। এখন এতে কাঁচা লঙ্কার ফালি এবং জিরে গুঁড়ো দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে দিন। তারপর জল শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার বেলে আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক চচ্চড়ি।

Post a Comment